× Banner
সর্বশেষ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের ইয়াবার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন, পরে শ্বাসরোধে হত্যা- বেনাপোলে ইউনুস হত্যা মামলায় এবার সোহেল রানা আটক কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ভোলায় ১১০কেজি হরিণের গোস্তসহ আটক-১

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলায় ১১০ কেজি হরিণের গোস্ত ও চামরাসহ ঝন্টু চন্দ্র দাস (২৭) নামের এক হোটেল কর্মচারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

বুধবার(১৪নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

আটক ঝন্টু চন্দ্র দাস ভোলা পৌর ৫নং ওয়ার্ডের অমল চন্দ্র দাসের ছেলে ও ভোলা শহরের হোটেল আলাউদ্দিনের কর্মচারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার, এএসআই হুমায়ুনসহ থানা পুলিশের একটি টিম ভোলা-চরফ্যাশন মহাসড়কের উদয়পুর রাস্তায় মাথা এলকায় অভিযান চালায়।

এসময় ভোলার হোটেল আলাউদ্দিনের কর্মচারী ঝন্টু চন্দ্র দাসকে ১১০ কেজি হরিণের মাংস ও চামরাসহ আটক করা হয়। এসময় হোটেল মালিক আলাউদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আটক ঝন্টু চন্দ্র দাস কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, আটকৃত মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে একটি মামলা দায়েরে করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..