× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলায় হাসপাতালে রোগীর মৃত্যু,ডাক্তারে উপর স্বজনের হামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন হাসপাতালে হাসনা ভানু নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার(৮এপ্রিল) বিকাল ৩টার দিকে হাসপাতালের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়,লালমোহন সাতবাড়িয়া এলাকার মোঃ দোলোয়ার হোসেনের স্ত্রী হাসনা ভানু স্টোক করলে তাকে সোমবার বেলা ১১টার দিকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে ভোলা রেফার্ড করে ছাড়পত্র দিয়ে দেন।
কিন্তু রোগীর স্বজনেরা রোগীকে আপাতত লালমোহন হাসপাতালে রাখতে চাইলে ডাক্তার রিক্সবন্ডে স্বাক্ষর করে নেয়।এরপর বেলা ৩টার দিকে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে হাসপাতালেই মৃত্যু হয়।
এদিকে রোগীর স্বজন সাইদুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, রোগীর অবস্থা খারাপ হলে ডাক্তারকে ডাকলে তিনি আসেননি। এত রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের উপর হামলা করে।
খবর পেয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির ফোর্স নিয়ে হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় লালমোহন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, রোগীকে ভোলা রেফার্ড কওে ছারপত্র দেওয়ার পরও স্বজনেরা লালমোহন হাসপাতালে রাখতে চাইলে তাদের কাছ থেকে রিক্সবন্ডে স্বাক্ষর নিয়ে রোগী রাখা হয়েছে।তার মৃত্যুর জন্য হাসপাতাল বা কোন ডাক্তারের অবহেলা নেই। কিন্তু তারপরও কেন এই হামলা ঘটনা ঘটেছে?। এই হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..