× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলায় লঞ্চে উঠতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ-১

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে বেতুয়া লঞ্চ ঘাটে ফারহান-৫ লঞ্চে উঠতে গিয়ে মেঘনা নদীতে পড়ে হানিফ(৫০) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছে।

বেতুয়া ঘাটের স্থানীয়রা জানান, যায় লঞ্চ কর্তৃপক্ষের অবহেলায় প্রবল স্রোতে লোকটিকে মেঘনা নদীর দক্ষিণ দিকে নিয়ে যাওয়ার সময় বাচাঁর বাচাঁর চিৎকার দিয়ে হাত নাড়িয়ে মানুষের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে যায়নি তাকে বাচাঁতে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫টায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফারহান পাঁচ লঞ্চের ইনচার্জকে মোবাইল করে বললেও লোকটিকে বাচাঁনোর জন্য লঞ্চটি এগিয়ে আসেনি।

চরফ্যাশন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল জানান, আমি লঞ্চ ইনচার্জকে মোবাইল করলেও লঞ্চটি আসেনি, সাথে সাথে যদি আসতো তাহলে হয়তোবা লোকটিকে বাচাঁনো সম্ভব হতো।

ফারহান ৫ লঞ্চের মালিক সংসদ সদস্য টিপু সুলতান (বরিশাল-০৩) জানান, আমার লঞ্চ থেকে পড়েনি। কর্ণফুলি ১২ লঞ্চ থেকে পড়েছে বলে আমি আমার লঞ্চ ইনচার্জ থেকে জানতে পারি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক জানান, আমি শুনেছি। সম্পুর্ন বিষয় জানতে এসআই আজিজকে ঘটনাস্থলে পাঠিয়েছি। কোন অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..