× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ভোলার মেঘনায় ধরা পড়লো রাজা ইলিশ,বিক্রি হলো দশ হাজার তিনশত টাকায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ভোলা প্রতিনিধিঃ ভোলায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও তজুমদ্দিন এলাকার মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ।

শুক্রবার(৫জুলাই) দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে আবুল হাশেম মহাজনের আড়ৎতে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে দশ হাজার তিনশত টাকায়।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে এই রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী কুট্টি মিয়া ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ওই দামে কিনেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এমন রাজা ইলিশ প্রতিদিনই জেলেদের জালে পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..