× Banner
সর্বশেষ
আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক

ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট শুরু হয়েছে রোববার সকাল আটটায়, চলবে, বেলা চারটা পর্যন্ত। সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার ভোটের শুরুতেই সকাল আটটায় নিজের ভোট দেন তিনি।

প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজের ভোট কেন্দ্রে আসেন আটটার কিছু আগে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন পুতুল।

ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম।

এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন কমিশনের (ইসি) হলফনামায় তার বাসার ঠিকানা ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদন।

প্রধানমন্ত্রী ভোট কেন্দ্র ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ।

এর আগেও ঢাকা সিটি কলেজের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..