× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ভোট গণনা না করে বার কাউন্সিলের ফল ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বার কাউন্সিলের নির্বাচনের ফলাফল ঘোষণায় আইন লঙ্ঘন করা হয়েছে। তাই এই নির্বাচন অটোমেটিক্যালি বাতিল হয়েছে’ বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবী নেতা এজে মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট অডিটেরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এজে মোহাম্মদ আলী বলেন, ‘বার কাউন্সিলের আইন অনুযায়ী গতকাল ফলাফল ঘোষণা করা হয়নি। আইনকে অমান্য করে নিজেদের মতো ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী আইনজীবীদিরে চাপের মুখে অ্যাটর্নি জেনারেল এ ফলাফল ঘোষণা করেছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমরা বার কাউন্সিল থেকে একটি চিঠি পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল- বার কাউন্সিলের নির্বাচনের ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু ভোট গণনা না করেই ফলাফল ঘোষণা করা হয়েছে। যা আইনের পরিপন্থি এবং আইন লঙ্ঘন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।


এ ক্যটাগরির আরো খবর..