× Banner
সর্বশেষ
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক

ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়ান্ত্রসহ যুবক আটক

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়ান্ত্রসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার ৩নং চাষীরহাট থেকে একটি দেশীয় তৈরী এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত মো.রবিন (২৮) সোনাইমড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে উপজেলা ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল।  এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে মোটর সাইকেল আরোহী রবিনকে তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী রবিন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এক যুবককে অস্ত্রসহ আটকরে বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..