বাংলাদেশে সকলের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। এখানে সবাই যার যার মতাদর্শের রাজনীতি করবে। অস্ত্র দিয়ে নয়, ভোটের মাধ্যমে নির্বাচনের মাঠে মোকাবিলা হবে। বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আজ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের শেখের বাজার বাজিতপুর রোডের সাভারদিয়া মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল গেইট উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কেউ কারো অনুভূতিতে আঘাত হানবে আমরা তা চাই না। জনগণ আর কোনো প্রকার অপকর্ম এই বাংলার মাটিতে হতে দেবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরোউপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ওউপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।




