রাষ্ট্রপতির সাথে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিনের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিনের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মোঃ আরিফুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি সাক্ষাৎ করেন।

শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শ্রীলংকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।সাক্ষাৎকালে শ্রীলংকায় বিরাজমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্ভাবনার ক্ষেত্রসমূহকে কাজে লাগানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি এ সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরো সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশনা দেন।

এরপর সাক্ষাৎ করেন ভ্যাটিকানের বিদায়ি রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি। তিনি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।রাষ্ট্রপতি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক কোরের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভ্যাটিকানের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সাথে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে ভ্যাটিকানের বিদায়ি দূতের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।