ভোটের মাধ্যমেই জনগণ সরকারকে ক্ষমতাচ্যুত করবে: ফকরুল

বিশেষ প্রতিবেদক: আওয়ামীলীগ সরকার ভোট কারচুপি করার চেষ্টা করতে পারে সে লক্ষ্যে সকলকে ভোট কেন্দ্রগুলো পাহারা দেওয়াসহ সজাগ থাকতে হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আলমগীর।

তিনি বলেন, আমাদের কোন অস্ত্র নেই কেবল আছে ভোটের দিনের ব্যালট পেপার। যা দ্বারা বর্তমান সরকারকে পরিবর্তন করা যেতে পারে। এ সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বরেরর নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি নির্বাচনী প্রচারনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। বর্তমান সরকার ১০ বছসর যাবৎ জোর করে ক্ষমতায় বসে রয়েছে। এই দশ বছরে দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা ধ্বংস করে মানুষের প্রাপ্য অধিকারগুলো কেড়ে নিয়েছে। অন্যায়ভাবে প্রতিহিংসায় জননেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খানায় বন্দি করে রেখেছে। যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

তাই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যতে বেঁচে থাকার অধিকার আদায় করতে হবে। বেগম খালেদা জিয়াকে ও দেশের গণতন্ত্রকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিতে হবে সবাইকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।