× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারণা শেষ করে ভোটের আগের দিন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের উন্নয়ন কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জিয়ারতকালে ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রায়হান জামিল বলেন, বৃহত্তর ফরিদপুর জেলার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)—এই দুই মহান ব্যক্তিত্বের অবদান বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। তিনি বলেন, “একজন জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে তা বাস্তবে রূপ দিয়েছেন, আরেকজন দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করেছেন।”

তিনি আল্লাহর কাছে তাঁদের জান্নাত নসিব এবং সকল ভুলত্রুটি ক্ষমার জন্য দোয়া করেন।


এ ক্যটাগরির আরো খবর..