× Banner

নিজস্ব প্রতিবেদক

ভোটারদের কেন্দ্রমুখী করা সবার দায়িত্ব- রাশেদা সুলতানা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
ভোটারদের কেন্দ্রমুখী করা সবার দায়িত্ব

গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

এ সময় তিনি বলেন, ‘ভোটারদের কেন্দ্রমুখী করা নির্বাচনে থাকা সবারই দায়িত্ব।’

মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন রাশেদা সুলতানা।

সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, ‘একটি দেশের গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের জন্য ভোটের কোনো বিকল্প নাই। রাষ্ট্র বা দেশ কারা পরিচালনা করবে তা নির্ধারণ করা হয় ভোটের মাধ্যমে। আমরা যদি সেই আস্থাটি নষ্ট করে ফেলি তাহলে হবে না। সেই আস্থাটা সকলে মিলে ফিরিয়ে আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন প্রমুখ।

সভায় স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লা খাজা অভিযোগ করে বলেন, ‘আমরা পথসভা করলে সেখানে সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, মামলার ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন হুমকি দিয়ে আমাদের মাঠছাড়া করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কামনা করছি।’

এ সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র  প্রার্থী মো. জমির উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হলে আমি বিজয়ী হবো। বাঘাইছড়ি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। অতীতে এখানে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেককে প্রাণ দিতে হয়েছে। তাই প্রশাসনের কাছে দাবি জানাবো এ বিষয়গুলো যাতে তারা বিবেচনায় রাখেন।

অভিযোগ করে তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে বিভিন্ন কথা ছড়াচ্ছেন। তিনি নির্বাচনী কৌশল হিসাবে সেনাবাহিনীর নাম ব্যবহার করছেন। আমি মনে করি তিনি আমাদের সেনাবাহিনী নিয়ে অপপ্রচার করছেন। তিনি যেন এহেন অপপ্রচার থেকে সরে আসেন। আমি চাই বাঘাইছড়ি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

মতবিনিময় সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বলেন, নির্বাচনে কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে বা চেষ্টা করলে মার্কা বা চেহারা দেখে বিবেচনা করবো না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার দরকার সবই করা হবে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গত ইউপি নির্বাচনের মতো সুন্দর ও সুষ্ঠুভাবে এই পৌরসভা নির্বাচনও শেষ করবো আমরা। কোনো ধরণের অরাজকতাকে প্রশ্রয় দেয়া হবে না। এই নির্বাচন নিয়ে আমাদের সব প্রস্তুতি শেষ করেছি।


এ ক্যটাগরির আরো খবর..