× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

কেন্দ্রের আশেপাশে ভোটার নন এমন বহিরাগত দেখামাত্র আটক -ডিএমপি কমিশনার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন বহিরাগতদের দেখামাত্র আটক করা হবে। এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজমান। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃষ্ণপদ রায়, মনিরুল ইসলাম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান। ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই স্বার্থেই ভোটকেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। তাদেরকে আটক করা হবে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‍্যাব টহল টিমও মাঠে থাকবে।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে।’

উল্লেখ্য, আগামীকাল (১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, দুই সিটিতে ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

ঢাকা উত্তর সিটিতে ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন; যার মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন; যার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ ও নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..