নড়াইলে ভূয়া পর্চা জমা দেয়ায় যুবকের ১০ দিনের কারাদন্ড 

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া ভূমি অফিসে খাজনা দেওয়ার সময় ভূয়া পর্চা ও দাখিলা জমা দেয়ার অভিযোগে নাজমুল হোসেন (৩১) নামের এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নাজমুল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পর-করফা গ্রামের ইউছুফ হোসেনের ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাখি ব্যানার্জী। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা ভুমি অফিসে নাজমুল হোসেন নিজের ক্রয়কৃত লোহাগড়ার আমাদা মৌজার জমির খাজনা দিতে আসে। এ সময় নাজমুল যে পর্চা ও দাখিলা জমা দেয় তা জালিয়াতির মাধ্যমে তৈরি করা। বিষয়টি নাজমুল হোসেন স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।