মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ বিদ্যালয়ের ৩০জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ,আর্ট পেপার, বই রাখার জন্য র্যাক সহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করেন ।
শিক্ষা সামগ্রী বিতরণের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী খাতুন, সিনিয়র সহকারী শিক্ষক হাসিবুল ইসলাম, সহকারী শিক্ষক সৈহেল রানা, মহিনূর খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।





