× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

ভূমিকম্প ঝুঁকি, আর্থিক প্রভাব ও করণীয়

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ভূমিকম্প ঝুঁকি, আর্থিক প্রভাব ও করণীয়

ঘূর্ণিঝড় বা বন্যার মতো আগাম প্রস্তুতি নেওয়ার কিছুটা হলেও সুযোগ পাওয়া যায় তাই ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা—এসব দুর্যোগ নিয়মিতভাবে মোকাবেলা করে টিকে থাকে দেশের মানুষ। কিন্তু ভূমিকম্প অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় সবচেয়ে অপ্রত্যাশিত, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ধ্বংসাত্মক। অন্য সব দুর্যোগের তুলনায় ভিন্ন বৈশিষ্ট্য, তীব্রতা ও ঝুঁকি বহন করে।

ভৌগোলিক কারণে পৃথিবীর অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল বাংলাদেশ। ভারতীয়, বার্মিজ ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় এখানে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা প্রবল। সাম্প্রতিক পরিসংখ্যান ও গবেষণা বলছে, ঝুঁকির মাত্রা বাস্তব এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা অত্যন্ত বেশি।

শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার কম্পনেই রাজধানীর বিভিন্ন ভবনে যে ফাটল দেখা দেয়, তা আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে পুরাতন প্রশ্ন—ঢাকার বহুতল ভবনগুলো কতটা নিরাপদ ও মানসম্মত?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, কোন বিল্ডিংগুলো বেশি ঝুঁকিপূর্ণ, কোনটা কম ঝুঁকিপূর্ণ, এটা যদি আমরা চিহ্নিত করে ফেলতে পারি, তাহলে যারা ঝুঁকিমুক্ত, তাদেরকের অন্তত আমরা ছেড়ে দিতে পারি। বিল্ডিং চেকের অর্থ কিন্তু সরকার বহন করবে না, সাধারণ মানুষই করবে। সরকার স্ক্রিনিং করে সার্টিফিকেট দিয়ে বলে দেবে, তোমরা ঠিক আছো, তোমরা গ্রিন। আর যেসব বিল্ডিং খারাপ, তাদেরকে সরকার যথাযথ সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন দেশব্যাপী বহুতল ভবন আছে ১০ লাখের মতো। কোনটা কতটা ঝুকিপূর্ণ তা নিরূপণ করা জরুরি ভিত্তিতে প্রয়োজন।

অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ছয় তলা বিল্ডিংগুলোতে সমস্যা বেশি। কারণ, এখানে বিনিয়োগ কম হয়। কেউ যখন একটি ২০ তলা বিল্ডিং বানায়, তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে তার হয়ে কাজ করার জন্য। কিন্তু চাপ প্রয়োগ না করলে ৬ তলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার নিয়োগ হয় না। যখন একটি বড় ভূমিকম্প হয়, তখন কিন্তু এ ধরনের বিল্ডিংগুলো ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা অনেক বেশি।

তবে চাইলেই কি রাতারাতি সব ঝুঁকিপূর্ণ ভবন পালটে ফেলা সম্ভব? এ বাস্তবতায় নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, দুর্যোগ মহড়া ও প্রশিক্ষণ বাড়ানোর।

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ড. ইসরাত ইসলাম বলেন, এখন থেকে যত ভবন আমরা নির্মাণ করব, সেগুলো নিয়ম অনুযায়ী করব। অর্থাৎ বিল্ডিং কোড মেনে করব। আর ব্যক্তিগত পর্যায়ে আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, যদি ভূমিকম্প হয়, তখন আমরা আসলে কী করব। শিশুকাল থেকেই বা শিক্ষাপ্রতিষ্ঠানে এই মহড়ার আছে।

ভূমিকম্প দুর্যোগ মোকাবিলার সক্ষমতার ঘাটতি যে বাংলাদেশের আছে এতে কারও কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের পর দিন কি এই সন্দেহ নিয়েই পথ চলবে বাংলাদেশ? নাকি ঘুম ভাঙবে যাদের কার্যকর ব্যবস্থা নেয়ার কথা।

ভুমিকম্পের সময় কি করবেন? কিভাবে নিজেকে রক্ষা করবেন? ভূমিকম্পে করনীয়।

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!

ভূমিকম্পের প্রথম ১০–২০ সেকেন্ডে নেওয়া সিদ্ধান্তই বাঁচা বা মারা যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়াই সবচেয়ে সাধারণ ভুল—এবং এটিই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ।

কম্পন শুরু হলে যে ভুলগুলো প্রাণঘাতী হতে পারে

১. সিঁড়ির দিকে দৌড়ানো

বিশ্বের বিভিন্ন স্ট্রাকচারাল রিসার্চ অনুযায়ী—

নিচের তলা ধসে পড়লে ওপরের তলা সরাসরি সিঁড়ির উপর ভেঙে পড়ে।

ধাক্কাধাক্কি, ভিড়, আলো নিভে যাওয়া—

৯০% মৃত্যু বা গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে।

২. বারান্দায় যাওয়া

বারান্দার রেলিং ভূমিকম্পে একাধিক দিক থেকে চাপ পায়, যা সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে।

৩. লিফট ব্যবহার

কম্পনে লিফট জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া, মাঝপথে আটকে পড়া—সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়: Drop – Cover – Hold On

১. বেডরুমে থাকলে

খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন। খাট ভেঙে পড়লেও ভেতরে “লাইফ ট্রায়াঙ্গেল” তৈরি হয়, যা নিরাপদ।

২. ড্রয়িং/ডাইনিং

মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন।

কাঁচ, জানালা, বড় ফ্রেম, শোকেস থেকে দূরে থাকুন।

৩. কিছুই না পেলে

দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

একে বলা হয় “সেফ কর্নার পজিশন”—ভবন ধসে পড়লেও সাধারণত কোণার অংশ সম্পূর্ণ চাপে ভাঙে না।

৪. বাথরুম

অনেক সময় সবচেয়ে শক্ত অংশ। বালতি/হেলমেট মাথায় দিলে আঘাত কমে।

৫. মাথা রক্ষার ব্যবস্থা

হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা পাবেন তাই মাথার ওপর চেপে ধরুন।

ভূমিকম্পে যেকোনো ভাঙা বস্তু মাথা লক্ষ্য করে পড়ে।

🏠 ১ম বা ২য় তলায় থাকলে আপনি সবচেয়ে ভাগ্যবান

এই দুই তলায় থাকা মানুষদেরই নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে।

✔️ কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন, জ্যাম হয়ে গেলে বের হতে পারবেন না।

✔️ প্রথম ১৫–২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামুন।

✔️ বাইরে এসে ভবন থেকে অন্তত ১০০ ফুট দূরে দাঁড়ান।

✔️ বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়ানো ❌

✔️ সম্ভব হলে খোলা মাঠে অবস্থান নিন।

🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে কী করবেন? (ইন্টারন্যাশনাল রেসকিউ প্রোটোকল)

✔️ চিৎকার করবেন না → ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে

✔️ হুইসেল থাকলে বাজান → দূর থেকে সহজে শোনা যায়

✔️ না থাকলে, দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দিন → এটি আন্তর্জাতিক “SOS Rescue Signal”

✔️ মোবাইলের টর্চ অন রাখুন, কিন্তু কথা বলবেন না → ব্যাটারি বাঁচাতে হবে

✔️ মুখে কাপড় চেপে রাখুন → ধুলো কম ঢুকবে, শ্বাস নেওয়া সহজ হবে

আজ থেকেই ন্যূনতম কিছু প্রস্তুতি নিন

🔸  বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন

🔸 ভারী আলমারি, ফ্রিজ, টিভি—দেয়ালে স্ক্রু দিয়ে ফিক্স করে রাখুন

🔸 গ্যাস সিলিন্ডার চেইন বা স্ট্যান্ড দিয়ে বেঁধে রাখুন

🔸 ঘরের দরজা যেন অটো-লক না হয়

🔸 চাবি সবসময় হাতের কাছে রাখুন

🔸 জরুরি নম্বর পরিবারে সবার ফোনে সেভ করুন

একটি লাইন মনে রাখুন:

🔸 ৪র্থ তলা বা তার উপরে থাকলে — দৌড়ানো মানে মৃত্যুর ঝুঁকি। আশ্রয় নিন।

🔸 ১ম–২য় তলায় থাকলে — প্রথম ২০ সেকেন্ডই আপনার জীবন। দ্রুত বের হন।

শেষ কথা

প্রস্তুতি ছাড়া বাঁচা ভাগ্যের উপর।

প্রস্তুতি থাকলে বাঁচা আমাদের হাতে।

প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয়—

মানুষ ভঙ্গুর, কিন্তু সচেতনতা আমাদের সবচেয়ে বড় শক্তি।

একটু প্রস্তুতি, একটু জ্ঞান— অনিশ্চিত এক মুহূর্তেও জীবন বাঁচাতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..