× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ভূমিকম্পে সারা দেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পূর্ব জুরাইনে, রাজশাহী ও লালমনিরহাটে এ তিনজনের মৃত্যু হয়। তারা তিনজনেই আতঙ্কিত হয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মনিপুরের রাজধানী ইমফলের ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামেংলং জেলার ননি গ্রামে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫২ কিলোমিটার। ভূমিকম্পে বাংলাদেশও প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাজধানী ঢাকায় বাসা থেকে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

আতিকুর রহমান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। পূর্ব জুরাইনের ৯৫৬ নম্বর বাসার একটি মেসে তিনি ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুরে। বাবার নাম মঈন উদ্দিন।

এ ছাড়া ভূমিকম্পে রাজধানীতে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর বেশ কয়েকজন ঢামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইকবাল হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পে লালমনিরহাটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাইজিংবিডির লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জানান, ভূমিকম্পের সময় ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হয়ে আতঙ্কে হৃদক্রিয়া বন্ধ হয়ে জেলার পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী এলাকার নূর ইসলাম কদু (৫০) নামের এক মুদি ব্যবসায়ী মারা যান। তিনি পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুর বাজার এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে।

ভূমিকম্পনের ফলে লালমনিরহাট জেলার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেড়িয়ে আসেন।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহ জামাল বলেন, ঘোনাবাড়ী এলাকার মুদি ব্যবসায়ী নূর ইসলাম কদু ভূমিকম্পনের সময় ঘুম থেকে উঠে আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় মাথা চক্কর দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ‘আমরা শুনেছি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার নূর ইসলাম কদু ভূমিকম্পনের আতঙ্কে ঘর থেকে বের হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।’

এ ছাড়া, রাজশাহীতে ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রাইজিংবিডির রাজশাহী প্রতিবেদক তানজিমুল হক জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৬৫) ভূমিকম্পে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..