× Banner
সর্বশেষ
বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

ভুটানে ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য বৈঠক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

ভুটানের পারো শহরের হোটেল লা মেরিডিয়ানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি ও ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের একটি সৌজন্য দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বিকেলে স্থানীয় সময় বিকেল সাড়ে তিন ঘটিকায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করনীয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য আলাপ-আলোচনা হয়। অল্টারনেটিভ মেডিসিন, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা, তথ্য বিনিময়, ভ্যাকসিন উৎপাদন, ঔষধ উৎপাদন, ট্রেডিশনাল মেডিসিন, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, ল্যাব ইকুইপমেন্ট, যক্ষ্মা ও, ম্যালেরিয়া নির্মূলে যৌথ প্রচেষ্টা , মেডিকেল ভ্রমণে সমঝোতা স্মারক, ফার্মাসিটিক্যালস সেক্টরের উন্নয়ন , ডিজিটাল হেলথ সার্ভিসেস, প্রভৃতি বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার জন্য মত বিনিময়  হয়। তাছাড়া Zero Malaria declaration এর জন্য cross border cooperation নিয়েও আলোচনা হয়।

বৈঠকে করনাকালীন বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের নিজস্ব কারখানায় ভ্যাক্সিন, ঔষধ উৎপাদনসহ অন্যান্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভারত সরকারের বিশেষ সহযোগিতার কথা তুলে ধরলে ভারতীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেক্ষেত্রে পুর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এসময় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য গতকাল ৫ সেপ্টেম্বর, ২০২২ থেকে পাঁচদিন ব্যাপি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা (৫ সেপ্টেম্বর-৯ সেপ্টেম্বর, ২০২২)  South East Asian Regional Organization (SEARO) ভুটানের পারো শহরে শুরু হয়েছে। সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় SEARO-ভুক্ত দেশগুলো ভবিষ্যতে মহামারী মোকাবিলা, কোভিড পরিস্থিতি পর্যালোচনা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ অসংক্রামক ব্যাধি মোকাবিলার কৌশল নির্ধারণসহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একযোগে কাজ করার কৌশল নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যমন্ত্রী ভুটানে অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..