× Banner
সর্বশেষ
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর

ভিলানোভেন্সের জালে বার্সেলোনার গোল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠের লড়াইয়ে এদিন পূর্ণ বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসিকে। বদলি খেলোয়াড়ের তালিকায় থাকলেও মাঠে নামা হয়নি নেইমার কিংবা সুয়ারেজের। কিন্তু তাদের তিনজনকে ছাড়াই ভিলানোভেন্সের বিপক্ষে গোল উৎসব করেছে লুইস এনরিকের শিষ্যরা। ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচে তারা প্রতিপক্ষকে হারিয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে। বার্সেলোনার এমন জয়ে হ্যাটিট্রিক করেছেন স্যান্দ্রো রামিরেজ। এ ছাড়া জোড়া গোল করেছেন মুনির এল হাদাদি। গোলের দেখা পেয়েছেন দানি আলভেজও।

ঘরের মাঠে ভিলানোভেন্সের বিপক্ষে ৪ মিনিটের মাথায় গোল উৎসবের সূচনা করেন দানি আলভেজ। আর ৭৬ মিনিটে গোল উৎসবের সমাপ্তি টানেন মুনির এল হাদিদি। মাঝে হ্যাটট্রিক করেছেন রামিরিস। এ ছাড়া আরো একটি গোল করেছেন মুনির।

ম্যাচের ৪ মিনিটে জাভিয়ের মাসচেরানোর সহায়তায় গোলের দেখা পেয়ে যান দানি আলভেজ। ২১ মিনিটের মাথায় স্যান্দ্রো রামিরিজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৯ মিনিটে ভিলানোভেন্সের জুয়ানফ্রান একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু একটি গোল হজম করে বার্সেলোনা যেন আরো উন্মাতাল হয়ে ওঠে। ৩১ মিনিটেই রামিরিজ তার জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৩-১ করেন। একই ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় স্বাগতিকরা।

বিরতির পর ৫১ মিনিটে মুনির এল হাদিদি তার প্রথম গোল করেন। আর বার্সেলোনা লিড নেয় ৪-১ গোলে। ৬৯ মিনিটে রামিরিস গোলের দেখা পেলে তার হ্যাটট্রিক পূর্ণ হয়। আর বার্সেলোনা এগিয়ে যায় ৫-১ গোলে। ৭৬ মিনিটে লিভানোভেন্সের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মুনির। স্যান্দ্রো রামিরিজের সহায়তায় করা এই গোলের সুবাদে ঘরের মাঠে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..