× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন আফ্রিদি

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন শহীদ আফ্রিদি। ফেসবুক-টুইটারে নিজের ফ্যান পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘আমি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই সবার কাছে ক্ষমা চাইছি।’
ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘যখন আমি পাকিস্তানের জার্সি গায়ে তুলি, জার্সিটা পরে মাঠে যাই। আমি কিন্তু তখন পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা সঙ্গে নিয়েই মাঠে নামি। পাকিস্তান দলটা কেবল ১১ জন ক্রিকেটারকে নিয়ে নয়। পুরো দেশের মানুষই এই দলটার সঙ্গে থাকেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে চলছে সমালোচনার পালা। গতকালই দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের কথা বলেছেন কোচ ওয়াকার ইউনিস। তিনিও ক্ষমা চেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে দলের বাজে পারফরম্যান্সের তদন্ত করতে ইতিমধ্যেই গঠিত হয়েছে একটি কমিটি।

আফ্রিদি নিজেও নিজের দুর্বল ফর্মের জন্য পাকিস্তানের মানুষের তোপের মুখে আছেন। প্রশ্ন উঠেছে দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়েও। ‘ক্ষমা’ আফ্রিদি এবার পাবেন বলে মনে হ​য় না।

 


এ ক্যটাগরির আরো খবর..