× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানেন না: সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

বেপরোয়া গতির পাশাপাশি সব সময়ই সড়কের রং সাইডে গাড়ি চলে। কার আগে কে যাবে এই প্রতিযোগিতা চলে। আমাদের ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানেন না। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরে মহাসড়ক পরিদর্শন শেষে কড্ডায় সড়ক ও জনপথের (সওজ) সাইট অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা না থাকলে জটলা হয়। রাস্তায় চলাচল করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হবে। রাস্তার অভাব নেই। তবে ডিসিপ্লিনের অভাব আছে। ডিসিপ্লিন মানলেই সড়কে স্বস্তি আসবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। শৃঙ্খলা না ফিরলে মেট্রোরেল, বিআরটিএ ও ফোরলেন দিয়ে কাজ হবে না। সড়কগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে। এই বিষয়ে উদ্ধার অভিযান চালু করা হবে। ঈদযাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ট্র্যাফিক ম্যানেজমেন্ট ভালো রয়েছে। পুলিশও অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। সবার প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক।

তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে সড়ক আরো মসৃণ হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর সড়কে জটলা ছিল না। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগের ফলে এ ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

সড়কমন্ত্রী জানান, ৫০০ ট্রাক ও ৬০০ গাড়ি অচিরেই আসবে। ঢাকা সিটিতে আধুনিক গণপরিবহন চালু করা হবে; যে পরিকল্পনা প্রয়াত মেয়র আনিসুল হক নিয়েছিলেন। এটা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খল না এলে স্থাপনা দিয়ে সড়কে স্বস্তি আসবে না। সবাইকে ট্র্যাফিক আইন মানতে হবে। ছোট ছোট যানবাহনগুলো বিকল্প পথে চলতে হবে। বিকল্প ব্যবস্থা করতে হবে, এর আগে এগুলো বন্ধ করা যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..