× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদ আনন্দ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার ৪০টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল পৌনে ১০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন, সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

এ সময় শত শত মুসল্লি ঈদের জামায়েত অংশ নেয়। এরপর  ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচটি উপজেলার প্রায় ৪০টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়। ১৯২৯ খ্রিস্টাব্দে দেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..