× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি

ভাসানচর পালানো ৪ রোহিঙ্গা এক দালালসহ আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
ভাসানচর পালানো ৪ রোহিঙ্গা এক দালালসহ আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৪ রোহিঙ্গা এক দালালসহ আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণের ৮৫নং ক্লাস্টারের নুরুল আলমের ছেলে ইলিয়াস (২৬), ৬৪নং ক্লাস্টারের আমান উল্যার ছেলে হাফিজ উল্যা (২২), ৫৯ ক্লাস্টারের মো. হাছানের ছেলে ইলিয়াছ (২৭), ৭৩নং ক্লাস্টারের অলি মোল্লার ছেলে আবু রায়হান (২১) এবং ৮৬নং ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) এবং আটকৃ দালাল মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৮)।

শুক্রবার (৩ জুন) সকালে আটককৃত দালালকে মানব প্রাচার আইনে ভাসানচর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আটক রোহিঙ্গাদের দুপুর ২টার দিকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে প্রেরত পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে আটককৃত দালালসহ রোহিঙ্গা যুবকদের পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানায় টাকার বিনিময়ে দালাল জসিমের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণচর আসে। ভাসানচর থেকে সুবর্ণচরের বোয়ালখালি ঘাট পরে সেখান থেকে তাদের সীতাকুন্ড নামিয়ে দেওয়ার কথা ছিলো।

ওসি আরো জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় ঘুরাঘুরি করে কয়েকজন যুবক। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের সাথে থাকা দালাল জসিম উদ্দিনকে আটক করা হয়। রাতে ছনখোলা পুলিশ ক্যাম্পের মাধ্যমে তাদের চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..