ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, সালথা-নগরকান্দা আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুজিব নগর সরকারের প¬ানিং সেলের সদস্য, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মরহুম গোলাম আকবর চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

শনিবার (২৩ নভেম্বার) সকালে ঢাকা রাজধানীর বনানী কবরস্থানে মরহুম গোলাম আকবর চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। এসময় মরহুম গোলাম আকবর চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন উপস্থিত ছিলেন। এদিকে মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে সালথা-নগরকান্দার বিভিন্ন দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ইং সালের এই দিনে গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।