× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

ভাল থাকতে চাইলে উল্টো দৌড়ান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: সময় করে দৌড়ানো হয়ে ওঠে না অনেকের। কম সময়ে উল্টো  দৌড়ালে যদি সোজা দৌড়ানোর সমান উপকার পাওয়া যায়, তবে মন্দ হয় না। এতে বৈচিত্র্যও আসে, শরীরও ফিট থাকে।

সম্প্রতি ইউনিভার্সিটি অব অরিজনের এক গবেষণায় দেখা গেছে, উল্টো দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে ভালো এবং এতে কম সময় লাগে। দক্ষিণ আফ্রিকার স্ট্যালেনবোস ইউনিভার্সিটির আরেক গবেষণায় দেখা গেছে, উল্টো দৌড়ালে মেদ কমে বেশি।

স্ট্যালেনবোস ইউনিভার্সিটি তাদের কয়েকশ শিক্ষার্থীর ওপর এই  গবেষণা  চালায়। শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করা হয়। একটি দল সপ্তাহে তিনদিন উল্টোদিকে দৌড়ায় এবং আরেকটি দল সাধারণভাবেই ট্রেডমিলে একই সময় দৌড়ায়। ছয় সপ্তাহ পর দুই দলের  শিক্ষার্থীদেরই স্বাস্থ্য পরীক্ষা হয় এবং দেখা যায় উল্টো দিকে দৌড়ানো দলের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে গড়ে ৭৮ ভাগ বেশি অক্সিজেন নিতে পারছে এবং এতে ক্যালরি খরচ করে মেদ কমেছে ২০ ভাগ বেশি।

ব্রিটেনের ব্যাকওয়ার্ড রেস সংগঠনের আহ্বায়ক জেমস বামবার বলেন, ‘পেছন দিকে দৌড়ানোর অনেক উপকারিতাই আছে। এটা শরীরকে এবং হাড়ের জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল করে।’ বামবার আরো জানান, ‘স্বাভাবিক নিয়মে এক হাজার কদম দৌড়ালে যে উপকার পাওয়া যায়, ১০০ কদম উল্টো দৌড়ালে সেই একই সুফল পাওয়া যাবে।’

তাই বামবার পরামর্শ, ‘সোজাপথে একঘণ্টা হাঁটার চেয়ে, ১৫ মিনিট উল্টো হয়ে দৌড়ান। এতে সময়ও বাঁচবে, উপকারও পাবেন।’

এদিকে এসব গবেষণার প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর ব্রিটেনের জিমগুলোর ট্রেডমিল স্টাইল যেন পুরোই পাল্টে গেছে। এখন স্বাস্থ্যসচেতন জিমপ্রেমীরাই রিভার্স মোডে ট্রেডমিলে দৌড়াচ্ছেন। তবে উল্টো দৌড়ানো নতুন কোনো বিষয় নয়। যাঁরা ফিটনেস সচেতন, তাঁরা অবশ্যই জানবেন এই ট্রেন্ড প্রথম ১৯৭০ সালে চালু হয়। বিশেষ করে বিভিন্ন খেলায় আহত অ্যাথলেটিকদের পেছন দিকে দৌড়ানোর পরামর্শ দিতেন স্পোর্টস চিকিৎসকরা। কিন্তু আজকাল এটা ব্যাপকভাবে অনুসরণ করছেন স্বাস্থ্যসচেতন মানুষ।

ব্রিটেনের দৈনিক  ডেইলি  মেইলে এ বলা হয়েছে, ‘দ্রুত চর্বি ঝরানোর সহজ উপায় হলো উল্টো হয়ে দৌড়ানো। আর ফিট দেহ গড়নের পাশাপাশি উল্টো দৌড়ে পাওয়া যাবে পিঠ, ঘাড়, কোমরসহ বিভিন্ন জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি।’


এ ক্যটাগরির আরো খবর..