ভালোবাসা দিবসে মৌসুমী-নিলয়

২০১৫ সালে একটি ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। ‘আশিকী’তে চিরাচরিত মৌসুমীকে দেখতে পাননি ভক্তরা। সেই খেদ ঘুচবে নতুন বছরে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী রূপালি পর্দায় ফিরছেন প্রধান চরিত্র হয়ে। প্রয়াত নির্মাতা বেলাল আহমেদের শেষ ছবি ‘ভালোবাসবোই তো’ মুক্তি পাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসে।

জনপ্রিয় এই অভিনেত্রী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসবোই তো’ মুক্তি পাচ্ছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। একই সঙ্গে ওইদিন দুপুর ২টার সংবাদের পর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

‘ভালোবাসবোই তো’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন নিলয়। পাশাপাশি আছেন ওমর সানি।

পরিচালনা ছাড়াও এ ছবির চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন ‘নয়নের আলো’খ্যাত নির্মাতা বেলাল আহমেদ। শুটিংয়ে শেষ পর্যায়ে তার মৃত্যু হলে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় বাকি অংশের কাজ শেষ হয়।

নতুন বছরে মৌসুমী অভিনীত ‘লিডার’, ‘রাত্রীর যাত্রী’, ‘শূন্য হৃদয়’ ও ‘পোস্টমাস্টার ৭১’ ছবিগুলোও মুক্তি পাওয়ার কথা।

নিলয়ের আগের ছবি ছিলো সানিয়াত পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’। এতে তার সহশিল্পী ছিলেন শখ। এ দু’জন সম্প্রতি বিয়ে করে ঘর বেঁধেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।