জামাতের উসকানীতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে – রাশেদ খাঁন

জামাতের উসকানীতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে – রাশেদ খাঁন
জামাতের উসকানীতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিরোধীদল জামায়াত আমাদের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জামাতের উসকানীতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খাঁনের বিএনপি করা লাগবে না। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভূল করেছিলেন, তারা তাদের ভূল বুঝতে পেরেছেন।
এখন সবাই বিএনপির এক ছাতার তলে এসে মুল ধারার বিএনপি করবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে রুপ দিতে সক্ষম হব। শনিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অপিটোরিয়ামে রাজনৈতিক, সুধী ও সাংবাদিক সমাজের সাথে মতবিনিময়ে এ কথা বলেন রাশেদ খাঁন।
মতবিনিময়ে রাশেদ খাঁন আরো বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে বিচার সালিশের নামে হয়রানী বা চাঁদাবাজী জুলুম নির্যাতন করা যাবে না। আমি ওয়াদা করছি কারো সাথে বৈষম্য করব না। সবকিছু ভূলে বিএনপির  সকল নেতাকর্মীদের তিনি এক ছাতার তলে কাজ করার আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, লুৎফর রহমান লেন্টু, যুবদলের মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, সাইফুজ্জামান স্বপনসহ নেতৃবৃন্দ।
এ সভাতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম সহ একাধিক নেতাকর্মী মুল ধারার বিএনপির সাথে যুক্ত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।