ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে যশোর ৩১৬ টি প্রাথমিক বিদ্যালয়

মোঃ হামজা হাসান, ঝিকরগাছা: যশোর ৩১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। ৪ বছর ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে। ভরপ্রাপ্ত দিয়ে বিদ্যালয়ের পরিচালনার ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদানের সমস্যা হচ্ছে, অন্যদিকে তেমনি ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

জেলা প্রাথমিক অফিস থেকে জানা যায়, জেলার মোট ৫৫২ টি বিদ্যালয়ে শিক্ষকের পদ শুন্য রয়েছে। তাঁর মধ্যে চার বছর ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে ৩১৬ টি বিদ্যালয়ে। আর সহকারী শিক্ষক পদ শুন্য রয়েছে ২৩৬ টিতে। নানা জটিলতার কারণে এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধান শিক্ষকরা অবসরে যাওয়ায় পদ শুন্য হয়ে গেছে। মনিরামপুর উপজেলায় ৭৩, বাঘারপাড়ায় ৩৪, অভয়নগরে ৩৩, কেশবপুর ৩৭, ঝিকরগাছায় ২৫, চৌগাছায় ৩১, শার্শায় ২৬ ও সদরে ৫৩ টি পদ শুন্য রয়েছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, জানায় আগামী মাস থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগ শুরু হতে পারে। তবে প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে তা নিদিষ্ঠ করে বলা যাচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।