× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

ভারত বিদ্বেষে ক্রিকেটের ইতিহাস থেকে মুছে গেল বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ক্রিকেটের ইতিহাস থেকে মুছে গেল

ভারতের জগমোহন ডালমিয়া বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে দিয়েছিল। কিন্তু অকৃতজ্ঞ বাংলাদেশ ভারতের সে অবদানের কথা ভুলে গিয়ে পাকিস্তানের মতো তারাও ভারত বিদ্বেষকে বেছে নিয়েছে।পরিনামে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস থেকে মুছে গেল।
বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি সদস্য দেশগুলোর মতামত নির্ধারণ করার জন্য ভোটাভুটি করেছিল।কিন্তু একমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশকে আর কোন সদস্য দেশ ভোট দেয়নি। ১৫-১ ভোটে বাংলাদেশ হেরেছে।
এতেই পরিস্কার হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মতো ভারত বিদ্বেষকে পুঁজি করে পাকিস্তান হয়ে যেতে চায়।
ভারত যদি উগ্র হিন্দুত্ববাদী দেশ হয়ে থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। তা না করে তারা ভারত থেকে চাল-ডাল তেল-নুন থেকে শুরু করে এমন কোন জিনিস নেই যা তারা আমদানি করে না। তখন ভারত হিন্দুত্ববাদী উগ্র আগ্রাসী বলেনা।
বাংলাদেশে একজন হিন্দুকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারলে প্রতিবাদ হলে ভারতীয় হিন্দুদের যদি উগ্রবাদী আখ্যা দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে খেলতে না আসে তাহলে ভারতের কি ক্ষতি হবে।
একজন সর্বত্যাগী সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাস যিনি নিরামিষাশী আধ্যাত্মিক সাধনা যার ব্রত তাকে হত্যা মামলার আসামি করে দিনের পর দিন আটকে রাখার প্রতিবাদ করলে যদি ভারতীয় হিন্দুরা হিন্দুত্ববাদী হয় এবং টিমের খেলোয়াড়দের নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে খেলতে না আসে তাহলে ভারতে হিন্দুত্বের পুন্যভূমির বিজয় সূচিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..