× Banner
সর্বশেষ
মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়

ভারত থেকে রেলপথে আরও ২০০ মে: টন  অক্সিজেন আমদানি

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ(যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে  রেলপথে ৮ম চালানে আরো ২০০ মেঃটন তরল অক্সিজেন আমদানি হয়েছে।
মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২০০ মেঃটন অক্সিজেন নিয়ে একটি বিশেষ অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল বন্দরের রেল ষ্টেশনে পৌছায়।
বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে  অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পৌছাবে।
বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ট্রাফিক পরিদর্শক পলাশ জানান,  মাঝে ভারতে করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় টিকিৎসা ক্ষাতে বাড়ে অক্সিজেন সংকট। এতে গত ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের দেশে সংক্রমন ও মৃত্যু কমে আসায় গত ২১ জুন থেকে তারা আবারো অক্সিজেন রফতানি শুরু করে বাংলাদেশে।
বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, আমদানিকৃত ২০০ মেঃটন অক্সিজেন নিয়ে ৬, আজ বিকাল সাড়ে ৫ টার দিকে  বঙ্গবন্ধু সেতু পশ্চিমের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম  ও বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম  জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত অক্সিজেন সর্বচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত খালাস দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..