× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৬ বাংলাদেশি যুবক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০২৩
দেশে ফিরল ৬ বাংলাদেশি

মোঃ মাসুদুর রহমান শেষ বেনাপোলঃ ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।  বুধবার (১৪ জুন) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নিজদেবুর, খোরিটোলা গ্রামের হারুন-অর-রশীদের ছেলে আরিফুল ইসলাম (২৭), একই জেলা ও থানার গানদুলিয়া রতনপুর গ্রামের লুৎফুর সরদারের ছেলে মাহমুদুল হাসান সুমন (৩৫), মুরাগাছা, পীরগঞ্জ গ্রামের সহিদুল গাইনের ছেলে আলামিন (৩২), শামছুর রহমানের ছেলে বাদশা (২৯), গোলাম রব্বানী মিস্তিরির ছেলে আবুল কায়ছার (৩৩) ও আতিয়ার মিস্তিরির ছেলে কামাল হোসেন (৩৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, অবৈধপথে ভারতে পাড়ি জমিয়ে তারা ভারতের চেন্নাই ও তিরুপুর শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের কারাদণ্ড দেয়া হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও সংস্থা  নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাবীব।


এ ক্যটাগরির আরো খবর..