ভারত চার বছরের অপেক্ষা ঘোঁচাতে চায়

ক্রীড়া প্রতিবেদক: ২০০৪ সালের পর বাংলাদেশে আবারও বসছে যুব বিশ্বকাপের আসর। আগামী ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসর।

যুব বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দল ঢাকায় চলে আসা শুরু করেছে। মূল পর্বে মাঠে নামার আগে আগামী ২২ জানুয়ারি থেকে প্রস্তুতি ম্যাচও খেলবে দলগুলো। বুধবার সকালে ঢাকা পৌঁছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। হোটেল লা মেরিডিয়ানে উঠেছে তারা।

এদিন দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেললেন হাজির হন ভারতের অধিনায়ক ঈশান কিশান। দলটির অধিনায়ক জানিয়েছেন চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তার দল।

তিন বলেন, ‘প্রায় চার বছর হয়ে গেল আমরা শেষ যুব দলের শিরোপা জিতেছিলাম। ২০১২ সালে শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এর আগে ২০০৮ ও ২০০০ সালেও ভারত শিরোপা জিতেছিল। আমাদের থেকে সবাই শিরোপা প্রত্যাশা করছে। আশা করছি আমরা প্রত্যাশা পূরণ করতে পারব। এটা নিয়ে আমি কোনো চাপ অনুভব করছি না। আমি এ সময়টাকে উপভোগ করছি।’

নিজেদের অলরাউন্ড শক্তিকে বড় করে দেখছেন ঈশান। তিনি বলেন, ‘এ দলে রয়েছে শরফরাজ খান, রিকি ভুই ও আরমান জাফরের মত ক্রিকেটার। শরফরাজ খান এরই মধ্যে আইপিএলের দল পেয়ে গেছেন। রিকি ভুই ও আরামন জাফর স্কুল ক্রিকেট থেকেই দারুণ খেলে আসছেন। শরফরাজ স্কুল ক্রিকেটে ৪৩৯ রান করেন। অন্যদিকে হ্যারিস শেইল্ড ম্যাচে আরমান এক বছরে ৪৯৮ ও ৪৭৩ রানের দুটি ইনিংস খেলেন।’

ইশান কিশান এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার দলের শক্তির জায়গাগুলোর কথা যদি বলা হয় তাহলে আমি বলবো দলের প্রায় ক্রিকেটারই ব্যাটিং ও বোলিং দুটোই পারে। আমাদের পেস বোলিং অ্যাটাক বেশ সমৃদ্ধ। আমাদের ফিল্ডিংও যথেষ্ট ভালো। আট নম্বর পজিশন পর্যন্ত আমাদের ব্যাটিং অর্ডার। এদিক থেকে আমরা এগিয়ে আছি। আশা করছি এটা ম্যাচেও কাজে আসবে।’

২০১৪ যুব বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে কোয়াটার ফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ভেঙ্গে যায় ভারতের। এবার শিরোপা জিততে দৃঢ় প্রতিজ্ঞ দলটি। দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করা রাহুল দাব্রিড়কে। তার তত্ত্বাবধানে কিছুদিন আগে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল ভারত।

এবারের বিশ্বকাপে ভারত রয়েছে ডি গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও নেপাল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ না নেওয়ায় আয়ারল্যান্ডকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া অংশগ্রহণ করলেও এ গ্রুপ থেকে সুপার লিগে খেলতে হলে ভারতকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।