× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদন

ভারতে হাজার হাজার নারীর ‘ইসলামিক স্টেটে যোগদানের’ কাহিনী নিয়ে সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
দ্য কেরালা স্টোরি

ভারতে হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালাম ভাষায় আগামীকাল ৫ই মে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ নামে একটি সিনেমা। কেরালার কমবয়সী তিন নারীর সত্য ঘটনা অবলম্বনে ওই সিনেমাটি তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটাও দেখানো হয়েছে যে, হাজার হাজার নির্দোষ নারীকে পরিকল্পনা করে ধর্মান্তরিত করা হয়েছে এবং তাদের কট্টরপন্থী করে তুলে- জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সিনেমাটির ট্রেলারে দেখানো হয়েছে যে, কেরালা রাজ্যের ৩২ হাজার নারীকে ইসলামে ধর্মান্তরিত করে তাদের ইসলামিক স্টেট(আই এস) জঙ্গি গোষ্ঠীতে পাঠানো হয়েছে। ট্রেলারটির সঙ্গে ইউটিউবে যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘দ্য কেরালা স্টোরি’ এক “হাড় হিম করা যে সত্য কাহিনী, যা এর আগে কখনও বলা হয়নি।“

এই চলচ্চিত্রটি বহু সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে – এ লেখা দিয়ে ট্রেলারটি শুরু হয়েছে। সিনেমোর গল্পে বলা হয়েছে, কেরালার একটি গ্রামের এক হিন্দু কলেজ ছাত্রী শালিনী উন্নিকৃষ্ণানকে রীতিমতো টার্গেট করে এক মুসলমান সহপাঠিনী, যার যোগাযোগ আছে ‘মৌলবাদীদের’ সঙ্গে। তাদের পরিকল্পনায় ওই ছাত্রী এবং এক মুসলমান যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, তাদের বিয়ে হয়, এবং তারপরে ওই ছাত্রীটিকে মৌলবাদে দীক্ষিত করা হয়। নাম বদল করে ফাতিমা হয়ে যাওয়া শালিনীকে তারপরে ইসলামিক স্টেটে পাচার করা হয়। শেষে ওই ছাত্রীটি ধরা পড়ে এবং সেখানেই জেরার মুখে সে জানায়, কেন ইসলামিক স্টেটে যোগ দিয়েছিল।

‘দ্য কেরালা স্টোরি’ ট্রেলারটি প্রকাশের পরে তার কাহিনী নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সিনেমায় বর্ণিত কাহিনী যদি সত্য হয়, তাহলে সেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত আশঙ্কার। এত নারীকে কেরালা থেকে লাভ জিহাদের মাধ্যমে ধর্মান্তরণ করা হল? তাদের ইসলামিক স্টেটে নিয়ে যাওয়া হল? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তো এটা একটা গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই সিনেমাটা সত্য কাহিনী বলে যা প্রচার করছে, তার ফলে আবার বিশ্বের কাছেও তো ভারতের বদনাম হবে। সবাই তো ভাববে যে, সত্যিই ভারত থেকে হাজার হাজার সন্ত্রাসবাদী নারী অন্য দেশে পাঠানো হচ্ছে।

সিনেমার ট্রেলার প্রকাশের পর তৈরি হওয়া বিতর্ক নিয়ে সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, “প্রিয় কেরালা, তোমরা সাক্ষরতায় প্রথম। শিক্ষা তো আমাদের শিখিয়েছে ধৈর্যশীল হতে। দয়া করে ‘দ্য কেরালা স্টোরি’ দেখুন। মতামত তৈরি করার তাড়া কিসের? দেখুন ওটা – যদি আপনাদের খারাপ লাগে, বিতর্ক করব। আমরা কেরালায় সাত বছর ধরে কাজ করেছি এই ফিল্মটির জন্য। আমরা আপনাদেরই অংশ। আমরা সবাই মিলেই ভারতীয়।”

ওদিকে আইনজীবী আলিম আলবুহারি বলেন, “সিনেমার পরিচালক সুদীপ্ত সেন একটা ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ৩২ হাজার নারীর এই সংখ্যাটা তিনি পেয়েছেন কেরালার তৎকালীন মুখ্যমন্ত্রী উমেন চান্ডির বিধানসভায় পেশ করা এক তথ্য থেকে। সেখানে তিনি বলেছিলেন, প্রতি বছর কেরালায় ২৮০০ থকে ৩২০০ নারী ইসলামে ধর্মান্তরিত হচ্ছেন। তাই দশ বছরে সংখ্যাটা ৩২ হাজার হবে, এমনটাই হিসাব দিয়েছিলেন সিনেমাটির পরিচালক। উমেন চান্ডি হিসাব দিয়েছিলেন ধর্মান্তরিত নারীদের, তিনি তো আর বলেন নি যে ধর্মান্তরিত সব নারী মৌলবাদী হয়ে গিয়ে ইসলামিক স্টেটে চলে যাচ্ছেন। তাই সুদীপ্ত সেন যেটাকে সত্য কাহিনী বলে বর্ণনা করছেন, তার কোনও ভিত্তিই নেই।”

সুপ্রিম কোর্ট অবশ্য মঙ্গলবারই এই সিনেমাটির মুক্তি পাওয়ার ওপরে স্থগিতাদেশ চেয়ে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। আবার জামিয়াত উলেমা এ হিন্দও মামলা করেছে একই আর্জি জানিয়ে।

কেরালার মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন দল সিপিআইএম বলছে ‘দ্য কেরালা স্টোরি’ আসলে ধর্মান্তরকরণ, লাভ জিহাদ ইত্যাদি নিয়ে আরএসএস যে মিথ্যা ভাষ্য প্রচার করে, এই সিনেমায় সেটাকেই দেখানো হয়েছে। অন্যদিকে বিজেপি বলছে, সংখ্যাটা ৩২ হাজার না ১০ হাজার, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু কেরালা থেকে যে শত শত নারীকে ধর্মান্তরিত করে আইএস জঙ্গি হিসাবে পাঠানো হয়েছে, সেটা সত্যি।

কংগ্রেস নেতা শশী থারুরও সিনেমাটি নিষিদ্ধ করার বিপক্ষে। তিনি একটি টুইটে লিখেছেন, “এটা তোমাদের কেরালা স্টোরি হতে পারে, এটা আমাদের কেরালার কাহিনী নয়।“ পরে তিনি ব্যাখ্যা দেন যে, মতপ্রকাশের স্বাধীনতা আছে বলেই তাকে কেউ অপব্যবহার করতে পারে না। তবে কেরালার বাসিন্দাদের অধিকার রয়েছে জোরগলায় বলার যে এটা বাস্তবের ভুল উপস্থাপনা।


এ ক্যটাগরির আরো খবর..