× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ভারতে সরকারি বিশ্ববিদ্যালয়ে আদর্শ স্ত্রী কোর্স চালু

admin
হালনাগাদ: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি সরকারি বিশ্ববিদ্যালয় ‘আদর্শ বহু বা আদর্শ স্ত্রী’ নামে নতুন একটি কোর্স চালু করেছে। হঠাৎ করে নারীদের বাধ্য ও আজ্ঞাবহ স্ত্রী করতে হিন্দু জাতীয়তাবাদীদের এমন চেষ্টায় ভারতজুড়ে হাস্যরস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর আল-আরাবিয়ার।

ভোপালের বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয় সম্প্রতি এই কোর্স চালু করেছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডি সি গুপ্ত বলেছেন, একজন বউয়ের মধ্যে ‘পারিবারিক মূল্যবোধ’ স্থাপন করাই এই কোর্সের উদ্দেশ্য।

‘আদর্শ স্ত্রী’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য গুপ্ত বলেন, সমাজের প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব রয়েছে। তাই আমরা শুধু কীভাবে পড়াশোনার মধ্যেই আমাদের সীমাবদ্ধ রাখতে পারি? বিয়ে যাতে টিকে থাকে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, নতুন বউ যদি স্বামীর পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় তাহলে বিয়ে টিকে থাকে। আমরা ভবিষ্যৎ স্ত্রীদের শেখাবো যে পরিবারের সিদ্ধান্ত অলঙ্ঘনীয় এবং দ্বন্দ্ব কমানোর পরামর্শ দেবো। পরিবার টিকে থাকলেই কেবল বিয়ে টিকে থাকবে। যদি পরিবার ভেঙে যায়, তাহলে বিয়েও ভেঙে যাবে।

উপাচার্য গুপ্ত বলেন, এই কোর্স নারীর ক্ষমতায়ন এবং বিবাহ বিচ্ছেদ বন্ধে ভূমিকা রাখবে।

বিজেপির ব্রেনচাইল্ড

যদিও গুপ্ত নতুন এই কোর্সের ব্যাপারে খুব উৎসাহ দিচ্ছেন, তবে তিনি মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ব্রেন-চাইল্ড তৈরি করছেন বলে ধারণা করা হচ্ছে।

বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয়ে চৌহানের বিশেষ আগ্রহ রয়েছে কারণ তিনি সেখানকার সাবেক শিক্ষার্থী। জানা গেছে, চৌহান ও মধ্যপ্রদেশের গভর্নর ও বিশ্ববিদ্যালয়টি আচার্য আনন্দিবেন প্যাটেল যৌথভাবে এই কোর্স চালুর পরিকল্পনা করেছিলেন।

এদিকে কংগ্রেস পার্টির মুখপাত্র দিব্যা স্পন্দন বলেছেন, নরেন্দ্র মোদিকে দিয়ে আদর্শ স্বামী বানানোর কোর্স চালু করা যায় না? এই সরকার কেন শুধু নারীদের প্রশিক্ষণ দিতে চাইছে?

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করা সিঞ্জিনি মুখার্জি বলেছেন, সংঘ পরিবার বিজেপির একটি অঙ্গাঙ্গী অংশ, তাদের একটা ছাঁচ আছে সেখানে জাতীয়তাবাদের হাইপার-ম্যাসকুলিন ধারণার সঙ্গে নারীদের খাপ খাওয়া দরকার। এই আদর্শ স্ত্রী কোর্স সেই মতাদর্শেরই অংশ।

উল্লেখ্য, তিন মাসব্যাপী এই কোর্সে আগামী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি শুরু হবে। ৩০ আসনের এই কোর্স পাইলট প্রজেক্ট হিসেবে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও নারী শিক্ষা বিভাগে চালু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..