× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আটক

ACP
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আটক

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর এলাকার এবাদত হোসেনের ছেলে। সে কলারোয়া সদর থানায় একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। সে পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। কলারোয়ার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করবেন।


এ ক্যটাগরির আরো খবর..