× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি (মোঃ মাসুদুর রহমান শেখ)

ভারতে পাচারের শিকার ৯ নারীকে বেনাপোলে হস্তান্তর

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
৯ নারীকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৯ বাংলাদেশি নারীকে ৬ বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারী) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন,ভারতে পাচার হওয়া নারীদের ইমিগ্রেশন আনুষ্ঠানিক শেষ করে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন,খুলনা জেলার আঁখি খাতুন(২৪) যশোর জেলার প্রিয়া দাস(২৫) নড়াইল জেলার রিয়া বিশ্বাস (২৪) নড়াইল সদরের শান্তি রানী ( ৩০) পটুয়াখালী জেলার বৃষ্টি সাহা (২০),ঢাকা জেলার সনিয়া শেখ (২৫) যশোর মনিরামপুরের কিয়া শেখ (২৭) যশোর অভয়নগরের বিথি খাতুন (২৮),সাতক্ষীরা জেলার বানু খাতুন (২৬)।
ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার ৬ জন ও বিএন ডাব্লু ৩ জনকে দুইটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনী সহয়তা দিতে ভারতীয় প্রজ্বালা সেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।ছয় বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনীসহয়তা চাই দেওয়া  হবে জানান এনজিও সংস্থ্যার এই  কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..