× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নিউজ ডেস্ক

ভারতে পাচারের শিকার দুই নারী জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভালো কাজের প্রলোভনে দাললদের খপ্পরে পড়ে পাচারের শিকার দুই নারী দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট দিয়ে। মঙ্গলবার বেলা সাড়ে ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলোঃ- যশোর জেলার দরাজহাট গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে স্বপ্না খাতুন (২২) একই জেলা সদরের মোল্যাপাড়ার ইয়ার হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (২০)।

ফেরত আসা রোকেয়া খাতুন জানান, তারা পুনে শহরে বাসা বাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তাদের আদালতের মাধ্যেমে সরকারী ওমেন নামে একটি শেল্টার হোমে পুনে শহরে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর আজ দেশে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু জানান, এরা ভালো কাজের প্রলোভনে পড়ে গত দুই বছর আগে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যায়। ভারতের পুনে শহরে বাসা বাড়ির কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর জাস্টিস এন্ড কেয়ার নামে একটি বেসরকারী সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হবে।

জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানায়, ফেরত আসা দুই নারীকে যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..