× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

ভারতে জাঠ-পুলিশ সংঘর্ষ

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে আটজন নিহত হয়েছেন ভারতের হরিয়ানায় সংখ্যালঘু জাঠ সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষে।

সেনা মোতায়েন, কার্ফু জারি করেও সংরক্ষণের ইস্যুতে পরিস্থিতি শান্ত করা যায়নি।

আজ, বিক্ষোভ-আন্দোলনের সপ্তম দিনে রোহতক ও ঝিন্দ সহ হরিয়ানার বেশ কয়েকটি জায়গায় কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িও। বাড়ি ও গাড়ি ভাঙচুরও করা হয়েছে। রোহতকে বাস, গাড়ি, পেট্রোল পাম্প, এমনকী, রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতেও লাগানো হয়েছে আগুন।

শুক্রবার থেকে এখন পর্যন্ত হরিয়ানায় জাঠ বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন আট জন। গুরুতর জখম হয়েছেন কম করে ৮০ জন।

মুখ্যমন্ত্রীর আবেদন মেনে নিয়ে সংরক্ষণ ইস্যুতে ক্ষুব্ধ জাঠেরা তাদের লাগাতার আন্দোলন বন্ধ করতে রাজি হননি। তাঁদের বক্তব্য, শুধু বিবৃতি দিয়ে বা আনুষ্ঠানিক ভাবে অর্ডন্যান্স জারি করলেই হবে না। তাঁদের দাবি যে পুরোপুরি মেনে নেওয়া হয়েছে, তা খাতায়-কলমে প্রমাণ করে দিতে হবে প্রশাসনকে।

রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজ রবিবার বলেন, ‘‘ওবিসি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে সংরক্ষণ চালু করতে বিজেপি-র নীতিগত ভাবে কোনও দিনই আপত্তি ছিল না। এখনও নেই। কিন্তু সরকার তো আর উপযাচক হয়ে যার তার সঙ্গে কথা বলতে পারে না। বিক্ষোভকারীরা এই ইস্যুটি নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে চাইলে একটি গ্রহণযোগ্য কমিটি গড়ে তুলুন। তার পর চাইলে, কথা বলতে আসুন সরকারের সঙ্গে।”

সাত দিন কেটে যাওয়ার পরেও শান্তি ফিরে আসার কোনও লক্ষণ তো নেই-ই, উল্টে বিক্ষোভ ও অগ্নি সংযোগের ঘটনা আরও বেড়ে যাওয়ায় শনিবারই কেন্দ্রের কাছে আরও সেনা ও আধা সেনা পাঠানোর আর্জি জানিয়েছে হরিয়ানা সরকার।


এ ক্যটাগরির আরো খবর..