× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ডেস্ক

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
bcb logo

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইয়াসির আলি ও এবাদত হোসেনের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে ব্যাটার মোমিনুল হক ও পেসার তাসকিন আহমেদকে।

ভারতের একাদশে একটি পরিবর্তন হয়েছে। চট্টগ্রামের টেস্টের সেরা খেলোয়াড় স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ১৮৮ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।


এ ক্যটাগরির আরো খবর..