× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক রিপোর্টার

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
mushfiq

আগামী শুক্রবার এশিয়া কাপ সুপার ফোর পর্বে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়েখেলবেন না উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। নবজাতক সন্তান এবং পরিবারের সাথে থাকতে  মুশফিকের ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তার স্ত্রী সুস্থতার দিকে আছে। এই অবস্থায় স্ত্রী এবং সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি এবং ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার জন্য তাকে অনুমতি দেয়ার সিদ্বান্ত নিয়েছি।’

দ্বিতীয়বারের মত বাবা হবার মুহূর্তটিকে  স্মরনীয় করে রাখতে সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষ হবার পরদিন দেশে ফিরেন মুশফিক। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কলম্বোতে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো তার। কিন্তু এখন পরিবারের সাথে ঢাকায় থাকবেন তিনি।

সুপার ফোর পর্বে পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলংকার কাছে ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ। সবার আগে ফাইনাল নিশ্চিত করা ভারতের সাথে এখন সুপার ফোর পর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..