ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স দিয়ে পৌঁছেছেন। আগামীকাল ১৪ জুলাই ঐতিহাসিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। ফ্রান্সের এই জাতীয় অনুষ্ঠানে, সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করবে ভারতীয় মিলিটারি।
নরেন্দ্র মোদির চলমান ফ্রান্স সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প কিছুদিন আগে ব্রিটেনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিবিসি, নরেন্দ্র মোদিকে হেয় প্রতিপন্ন করে একটি প্রতিবেদন প্রচার করেছে। তাছাড়া নরেন্দ্র মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকালে, ভারতের অভ্যন্তরীণ স্পর্শকাতর বিষয়ে অযাচিত মন্তব্য করা হয়েছে এবং নরেন্দ্র মোদির কাছে অসৌজন্যমূলক প্রশ্ন করা হয়েছে। উল্লেখ্য নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন যুক্তরাষ্ট্র মোদিকে কূটনৈতিক ভিসা দেয় নি।
নিরাপত্তা পরিষদে রাশিয়া এখন আর বিনা বাক্যব্যয়ে ভারতের পক্ষে ভেটো প্রদান করছে না। চীনের মন-মর্জিকে প্রাধান্য দিচ্ছে রাশিয়া; কারণ ভারতের তুলনায় রাশিয়ার বড় কাস্টমার চীন।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অনেক গভীর এবং ব্যাপক। যে কারণে নিরাপত্তা পরিষদে ভারত কখনোই যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হতে পছন্দ করেনা। ব্রিটেন এখন আর আন্তর্জাতিক ইস্যুতে নাক গলাতে চায় না, নিজেকে নিয়ে ব্যস্ত। এই শূন্যতায় ফ্রান্স ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারতের সঙ্গে।
পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে উত্থাপিত চীনের একটি বিব্রতকর প্রস্তাবে ভেটো দিয়ে- নরেন্দ্র মোদির মন জয় করে নিয়েছে ফ্রান্স। বিনিময়ে নরেন্দ্র মোদি রাশিয়ার সেকেলে যুদ্ধবিমান রিপ্লেস করছেন- ফ্রান্সের অত্যাধুনিক রাফায়েল ফাইটার জেট দিয়ে। শুধু তাই নয়, যাত্রীবাহী বিমান আমদানির ক্ষেত্রে- যুক্তরাষ্ট্রের বোয়িং এর চেয়ে, ফ্রান্সের এয়ারবাস প্রাধান্য পাচ্ছে ভারতের কাছে। অবশ্য বছর কয়েক আগেই বোয়িংকে অতিক্রম করে- পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী বিমান সরবরাহকারী সংস্থায় পরিণত হয়েছে এই এয়ারবাস।
ইঞ্জিনিয়ারিং ও অটোমোবাইল শিল্পে প্রতিবেশী জার্মানির সঙ্গে কুলিয়ে উঠা সম্ভব নয় জেনে – ফ্রান্স অধিকতর মনোযোগী মহাকাশ প্রযুক্তি, হাইটেক সমরাস্ত্র এবং বিলাস দ্রব্য উৎপাদনে। ফ্রান্সের শীর্ষ বিলাস দ্রব্য উৎপাদক বার্নার্ড আর্লন্ডের পরিবার এখন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ককে টপকে পৃথিবীর সেরা ধনী।
ফ্রান্সের বিলাস দ্রব্যের প্রধান ক্রেতা, মধ্যপ্রাচ্যের রাজা-বাদশা ও ভারতীয় ধনকুবেররা। ভারতীয় শীর্ষ ধনীর স্ত্রী প্রতিদিন যে জল পান করেন, (৭৫০ml পরিমান) একগ্লাস জলের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৫ লক্ষ টাকা। সোনায় মোড়ানো পাত্রে সেই জল প্রতিদিন ফ্রান্স থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হয়। ভারতীয় এই শীর্ষ ধনীর বাসভবনটি এতদিন ছিল পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি। মুম্বাই মহানগরীর সেই বাড়িটির চেয়েও দামি একটি বাড়ি কিনেছেন সৌদি যুবরাজ সালমান – ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে।
ফ্রান্সের দিনকাল এখন মোটেও ভালো যাচ্ছে না। ফ্রান্স ধর্মীয় সন্ত্রাসবাদে আক্রান্ত হয়েছে। উশৃংখলতা এখনো সম্পূর্ণ ভাবে প্রশমিত হয়নি। এতদিন প্যারিস, লিওঁ ও মার্সেই ― ফ্রান্সের এই তিনটি বৃহৎ মহানগরে বহিরাগত ধর্মীয় সন্ত্রাসবাদীরা কেন্দ্রীভূত ছিল। কিন্তু এবারের ধর্মীয় সন্ত্রাসবাদী সহিংসতা এতটাই বিস্তৃতি লাভ করেছে ― বোর্দো, লীল, নান্টস্, নিছ্ প্রভৃতি দৃষ্টিনন্দন গুরুত্বপূর্ণ শহরগুলো আক্রান্ত হয়েছে ভয়াবহ রকমে।
ফ্রান্সের বিজ্ঞান ও প্রযুক্তির মহানগরী তুলস্ পর্যন্ত ধর্মীয় সন্ত্রাসবাদী হামলার কবল থেকে রেহাই পায়নি। তুলস্-কে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণার রাজধানী। কিছুকাল আগে এয়াবাসের হেড অফিস নেদারল্যান্ডসে স্থানান্তরিত করা হলেও, এয়ারবাসের নগরী হিসেবে- তুলস্ এর পরিচিতি একটুও ম্লান হয়নি। এখনো এয়ারবাসের প্রধান প্রধান দপ্তরগুলো তুলস্ মহানগরেই রয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ফ্রান্সের ধর্মীয় সন্ত্রাসবাদীরা ট্রাক দিয়ে হামলা চালিয়ে, দোকানে শাটারগুলো ভেঙেছে। মহিলা সন্ত্রাসবাদীরা পর্যন্ত দোকানের মালামাল লুট করে, বোরকার নিচে লুকিয়ে ভেগে যাচ্ছে। পুলিশের পক্ষে পুরুষ লুটেরাদের চিহ্নিত করা যত সহজ, বোরকা পরিহিতা মহিলা লুটেরাদের চিহ্নিত করা ততটাই কঠিন।
ধর্মীয় সন্ত্রাসবাদীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে না পারলে, ঘোরতর সংকটে নিপাতিত হবে আধুনিক সভ্যতার পীঠস্থান ফ্রান্স। একই ধরনের ধর্মীয় সন্ত্রাসবাদে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে ভারত। সুতরাং আন্তর্জাতিক ধর্মীয় সন্ত্রাসবাদ ঠেকাতে, ফ্রান্স ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব কতটা – সে কথা বলার অপেক্ষা রাখে না।


