× Banner
সর্বশেষ
চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

স্টাফ রিপোর্টার, যশোর

ভারতের গুজরাটে নিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে যশোরে যুবক গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
ভারতের গুজরাটে নিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে যশোরে যুবক গ্রেফতার

ভারতের গুজরাটের ভালেজ এলাকায় নিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোর পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বানিয়ারগাতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালী থানার এসআই বিমান তরফদার জানান, তিন বছর আগেয় সদর উপজেলার গাইদগাছি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সালমা খাতুনকে (২৪) বিয়ে করেন কামরুল ইসলাম। গত ১৫ এপ্রিল চাকরির উদ্যোশে তারা ভারতে যান। এরপর গত মে কামরুল ইসলাম দেশে ফিরে জানায় তার স্ত্রী হারিয়ে গেছে। সালমা খাতুনের পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় তার পিতা শহিদুল ইসলাম গতকাল ১১ মে যশোর কোতোয়ালী থানায় পাচারের অভিযোগ মামলা করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন রাতে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তার তিনটি পাসপোর্ট, নিহতের পাসপোর্ট ও মোবাইলফোন সেট উদ্ধার করা হয়েছে। এরপর জীজ্ঞাসাবাদে সে ভারতের গুজরাটে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এরপর পুলিশ ভারতের গুজরাটের আনন্দ জেলার ভালেজ থানা পুলিশের সাথে যোগাযোগ করে। সেখান থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করা হয়।

এসআই বিমান তরফদার আরো জানান, পরকীয়ার কারণে সালমাকে হত্যা করেছে বলে দাবি করেছে কামরুল ইসলাম। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া নিহতের মরদেহ আনতে তার পরিবারের লোকজন ভারতে গিয়েছে বলে জানান তিনি।

এদিকে নিহত সালমার পিতা শহিদুল ইসলাম তার মেয়ের হত্যার বিচারের পাশাপাশি মরদেহটি ভারতে থেকে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..