× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি

ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজাভোগ শেষে শাকির আহমেদ (৪৯) নামের এক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ১০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শাকির আহমেদ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা গ্রামের বাসিন্দা ছানাফ মিয়ার ছেলে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাকির আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং চেন্নাইয়ে অবস্থান নেন। পরে ২০ মার্চ চেন্নাই পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদানের পর তাকে চেন্নাই সেন্ট্রাল কারাগারে রাখা হয়। সাজার মেয়াদ পূরণ হলে তার দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শাকির আহমেদকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাইটস যশোর নামে একটি মানবাধিকার সংস্থার জিম্মায় তুলে দেওয়া হয়েছে।
রাইটস যশোরের বেনাপোল শাখা ম্যানেজার ইউনুছ আলী সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত-সাকির আহমেদকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..