× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

ভারতের আগেই ৩৫০০ হিন্দু ও শিখদের নাগরিকত্ব দিল আফগানিস্তান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ভারতে নাগরিকত্ব আইন পাশ নিয়ে সরগরম বিভিন্ন রাজ্য। সকলে মিলে প্রতিবাদ করছেন এই আইনের বিরুদ্ধে। এছাড়াও দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের ছাত্রসমাজ। কিন্তু এরই মধ্যে এই আইন পাশ হওয়ার আগেই ৩৫০০ হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দিয়েছে আফগান সরকার।

জানা যায়, এই কাজ করার একমাত্র কারণ ওই মানুষগুলো যে আফগান নাগরিক তা এই সিদ্ধান্তের ফলে কেউ অস্বীকার করতে পারবে না। এটা করা হয়েছে কোন ধর্মের কথা মাথায় না রেখেই। সকলের জন্য।

এই আইনে জানানো হয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে।

গত মাসে দিল্লির আফগান দূতাবাসে ওই মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে সে দেশের জাতীয় পরিচয়পত্র। সে দেশের এক আধিকারিক জানিয়েছেন অনেক হিন্দু এবং শিখ ভাইবোন অনেকদিন ধরে ভারতে বসবাস করছেন। তাঁদের এই নাগরিকত্ব দেওয়া দরকার ছিল যাতে প্রয়োজনীয় কাজ করতে তাঁদের কোন অসুবিধা না হয়।


এ ক্যটাগরির আরো খবর..