× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ভারতকে কাঁদিয়ে সফল ‘মিশন হেক্সা’; ষষ্ঠ বার ক্রিকেট বিশ্বকাপ জয় করল অস্ট্রেলিয়া

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
australia win

নীল জার্সিতে ছেয়ে যাওয়া গ্যালারিকে ঢেউহীন, গতিহীন, স্তব্ধ নীল জলের ‘প্রশান্ত সাগর’ বানিয়ে ছেড়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে লিখেছে আহমেদাবাদ ট্রাজেডি। অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা তথা সম্পন্ন করেছে ‘মিশন হেক্সা’। প্রতিপক্ষের কান্না দেখার নির্মম সুখ ক্রীড়াঙ্গনে চূড়ান্তভাবে বৈধ। প্রতিপক্ষের উঠানে পা রেখে জিতলে তো কথাই নেই। প্যাট কামিন্স তাই বলেছিলেন, ‘ভরা গ্যালারি স্তব্ধ করার মতো আনন্দ আর নেই।’ আহমেদাবাদের ১ লাখ  ৩২ হাজার দর্শক ধারণক্ষম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেটাই করেছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালের পর আবারও ভারতের মাটি থেকে বিশ্বকাপ নিয়ে গেল অসিরা।

অসম্ভব কাতর করুণ একটা দৃষ্টি। ভেঙে যাওয়া বিশ্বাসের আঘাত, অসহায়তা, ক্লান্তি, অনুশোচনা– সব মিলেমিশে গেলে যেমনটা হয় আর কি। তেমনই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে আবিষ্কার করা গেল ম্যাচ শেষে মাঠের এক কোনায়। আর গোটা গ্যালারিতে তখন বিশ্বকাপ জয়ের স্বপ্নমৃত্যুর পর শোকের নিস্তব্ধতা! কে দেখবে রাতের আকাশের ড্রোন শো, কে-ই বা আন্দোলিত হবে বলিউডের হিন্দি গানে– অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে সব আনন্দ আয়োজন তখন বৃথা ভারতকে ছাড়া। নীল সমুদ্রকে বিষাদে ভাসিয়ে মাঠে তখন অসিদের হেক্সা মিশনের আপন উল্লাস। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫’র পর ২০২৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সূর্য ডুবতেই শিশিরের প্রভাব বাড়বে। সেটা জেনেই টস জিতে বোলিং নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। গ্রুপ পর্বের মতো ফাইনালেও বল হাতে ভারত শিবিরে ধাক্কা দেন বোলাররা। শুরুতে শুভমন গিলকে (৪) ফেরার মিশেল স্টার্ক। রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি ভেঙে ব্রেক থ্রু দেন গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক রোহিত ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ছক্কা মেরে ফিরতেই ম্যাচের লাগাম হাতে নেয় অস্ট্রেলিয়া। ১০.২ ওভারে ৮১ রানে ভারতের ৩ উইকেট তুলে নেয় তারা। ওই চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি বিরাট কোহলি ও কেএল রাহুল। তারা ৬৭ রানের জুটি গড়েন। কোহলি ৬৩ বলে চারটি চারের শটে ৫৪ রান করে প্লেড অন হন। স্তব্ধ হয়ে যায় মোদি স্টেডিয়াম। আর প্রাণ ফেরেনি গ্যালারিতে। ১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। তারাই ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে ২৪০ রান করে। কেএল রাহুল উইকেট কামড়ে থাকার চেষ্টা করেও পারেননি। তিনি ১০৭ বলে মাত্র একটি চারের শটে ৬৬ রান করেন। ভারতকে ধসিয়ে দেওয়ার কাজটা করেন অস্ট্রেলিয়ার তিন পেসার। স্টার্ক নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও হ্যাজলউড।

জবাব দিতে নেমে ধাক্কা খায় অস্ট্রেলিয়াও। সপ্তম ওভারে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার (৭), মিশেল মার্শ (১৫) ও স্টিভ স্মিথ (৪)। তাদের ফিরিয়ে ভারত ‘ঘরের মাঠে নাহি দেব ছাড়’ বার্তা দিলেও ওপেনার ট্রাভিস হেড এক প্রান্তে দাঁড়িয়ে ম্যাচের বাকি অংশের চিত্রনাট্য লেখেন। ইনজুরিতে গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ মিস করা এই ব্যাটার খেলেন ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও চারটি ছক্কার শট। দুর্দান্ত ইনিংসে হেড ম্যাচ সেরা হয়েছেন। মনে করিয়েছেন ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অ্যাডাম গিলক্রিস্টের সেই ইনিংসকে

তবে কৃতিত্ব দিতে হবে মার্নাস লাবুশানকে। তিনি শুরুতে উইকেট হারানোর পুরনো চাপটা কাঁধে তুলে নেন। হেডকে শট খেলার সাহস দিয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে খেলেন ১১০ বলে চারটি চারের শটে ৫৮ রানের হার না মানা ইনিংস।

বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে জিজ্ঞেস করা হয়, প্রথম দুই ম্যাচে হারার পর দলকে কী বার্তা দিয়েছিলেন? অস্ট্রেলিয়ার নতুন বিশ্বকাপজয়ী অধিনায়ক জবাবে যা বলেন, তা চিরায়ত অস্ট্রেলীয় চরিত্রেরই বহিঃপ্রকাশ, ‘বলেছিলাম আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং বিশ্বকাপ জিততে হবে। আর সেটার জন্য অপেক্ষা করার সময় নাই। আমাদের সাহসী হতে হবে, এখান থেকেই সেটা শুরু করতে হবে।’ কামিন্সের ধারণা ছিল, ভারতকে ৩০০ রানের নিচে থামিয়ে দিতে পারলে সফলভাবে তাড়া করা সম্ভব।

১৪২ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে গিয়ে হেরে গেল ভারত। রোহিত অবশ্য কোনও অজুহাত দিতে রাজি হননি। সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।”

আগে ব্যাট করলে কী ভাবে এই ম্যাচ জেতা যেত? রোহিতের উত্তর, “২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”


এ ক্যটাগরির আরো খবর..