× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক

ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ফেব্রুয়ারি মাসে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশের আমন্ত্রণে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি হতে চলেছে কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে ঢাকা আসবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দার।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও পাকিস্তান সফরের জন্য ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বাংলাদেশকে ‘ভাতৃপ্রতিম দেশ’ উল্লেখ করে দার বলেন, ঢাকাকে সব ধরনের সহযোগিতা করবে পাকিস্তান।

শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত ছিল জানিয়ে খবরে বলা হয়, গত ১৫ বছরে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিকবার চেষ্টা করলেও আওয়ামী লীগনেত্রীর ভারতের সঙ্গে সখ্য থাকায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

তবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে একাধিকবার যোগাযোগও হয়েছে।

সরকারের পতনের পর পাকিস্তানের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সমুদ্রপথে ঢাকার সঙ্গে সরাসরি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্বশেষ ২০১২ সালে ঢাকা সফরে আসেন হিনা রাব্বানি খার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ডি-এইট সম্মেলনে যোগ দিতে ঢাকা আসেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..