× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি

ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ চাচার বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
companigonj thana

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছয় বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের মা।

অভিযুক্ত যুবকের নাম নাম শাহাদাত হোসেন (২৬)।  সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়ির মৃত সোলেমান হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম বাড়ির শিশুদের সাথে পাটি পাতার বাগানে খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী দূর সম্পর্কের চাচা শাহাদাত হোসেন ভিকটিমকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে শাহাদাত তাকে একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা  করে। ভয়ে ভুক্তভোগী শিশুর চিৎকার করলে শাহাদাত পালিয়ে যায়। পরে বিষয়টি ঘরোয়া সালিশে সমাধানের চেষ্টা করা হয়।  কিন্তু  সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..