× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আঞ্চলিক প্রতিনিধি

ভাই ও ভাইয়ের স্ত্রীর হামলায় বড় ভাই নিহত, গ্রেপ্তার-১

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ভাই ও ভাইয়ের স্ত্রীর হামলা

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত সিংগা গ্রামে ছোট ভাই ও তার স্ত্রীর হামলায় ভাসুর দেলোয়ার হোসেন ফকির (৬৫) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ছোট ভাইয়ের স্ত্রী সুমা আক্তারকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে মো. ফয়সাল জানিয়েছেন, শনিবার বিকেলে চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের গরুর বাছুর ছেড়ে দিলে আমাদের বেঁধে রাখা বাছুরের সঙ্গে মারামারি করতে আসে। তখন আমার মা বলেন, বাছুর না ছাড়লে কী হয়? এতে চাচা ও চাচি এসে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তারা মাকে মারধর করেন। মাকে রক্ষায় বাবা এগিয়ে গেলে তার গলা চেপে ধরেন তারা। এতে শ্বাস বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়।

মামলার বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন, বসতবাড়ির চলাচলের পথ নিয়ে দেলোয়ারের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীরের বিরোধ ছিলো।

শনিবার বিকেলে দুই পরিবারের গরুর বাছুর নিয়ে দ্বন্দের একপর্যায়ে দেলোয়ারের গলা চেপে ধরে ছোট ভাই জাহাঙ্গীর ও তার স্ত্রী সুমা। এতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যায়। খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানিয়েছেন, এঘটনায় রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে তার দেবর জাহাঙ্গীর ফকির ও জা সুমা বেগমকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে মামলার আসামী সুমা বেগমকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..