করোনা ভাইরাসের ঔষধ আবিষ্কারের ঘোষনা থাইল্যান্ডের চিকিৎসদের

দি নিউজ ডেক্সঃ করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারের ঘোষনা দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ইতিমধ্যে সাফল্য মিলেছে।

করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই রোগের প্রকোপে মৃত্যু হয়েছে বহু মানুষের, এরই মধ্যে সুখবর দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাঁদের দাবি, তাঁরা তৈরি করে ফেলেছেন, করোনাভাইরাসের ওষুধ। ওই চিকিৎসক দলের দাবি, এই ওষুধ প্রয়োগ করা হয়েছে অসুস্থ ব্যক্তিদের ওপর। আর তারপরেই মিলেছে সাফল্য। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা HIV-র এবং ফ্লু-র ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে এই ওষুধ তৈরিতে সক্ষম হয়েছেন।

যে চিকিৎসকেরা এই দাবি তুলেছেন, তাঁরা ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসক। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ওষুধ প্রয়োগের পরেই মাত্র একদিনের মধ্যে সেরে যায় অসুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।