অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায়। ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে। জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ রোববার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে । কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।
প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে। ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে।